বিএনপিকে সমর্থন জানিয়ে দেশের শীর্ষ আলেমগণ কোনো বার্তা দেননি: আবরার

by hsnalmahmud@gmail.com

গতকাল রাতে “ধানের শীষে সমর্থন দিলেন ইসলামী নেতৃবৃন্দ” মর্মে নেজামে ইসলাম পার্টির একাংশের মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম সংবাদ মাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠান। সেখানে জনাব মুমিনুল ইসলাম দাবী করেছেন যে, ‘যারা বিএনপি ও ধানের শীষকে সমর্থন করেছেন তাদের মধ্যে রয়েছেন বেফাক ও হাইয়্যার চেয়ারম্যান আল্লামা শায়েখ মাহমুদুল হাসান, ঢালকানগরের পীর শায়েখ আব্দুল মতিন, মুফতি জাফর আহমদ’ এবং হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান’। এছাড়াও আরো অনেক বিখ্যাত দরবার ও ওলামায়ে কেরামের নাম ব্যবহার করা হয়েছে।

জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার ও বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি হাবিবুর রহমান মিসবাহ এই বিষয়ে আল্লামা মাহমুদুল হাসান, শায়েখ আল্লামা আব্দুল মতিন, আল্লামা জাফর আহমাদ সাহেব এবং হেফাজতের ইসলামীর মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সাহেবের সাথে কথা বলে নিশ্চিত হয়েছেন যে, উক্ত বুজুর্গানে কেরাম এমন কোন সমর্থন দেন নাই।

বিজ্ঞাপন
banner

অন্যান্য যাদের নাম এসেছে তাদের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা চলছে, তবে ওলামায়ে কেরামের শান ও তবিয়ত অনুসারে তাদের থেকে নির্দিষ্ট কোন দলকে সমর্থন দেয়া সামঞ্জস্যপূর্ণ নয়।

নির্বাচনের আগে দেশের শীর্ষ উলামায়ে কেরামের নাম ব্যবহার করে এমন বিবৃতি বিভ্রান্তিজনক। বিশেষ করে আল্লামা মাহমুদুল হাসান, ঢালকানগরের পীর শায়েখ আল্লামা আব্দুল মতিন, আল্লামা জাফর আহমাদ এবং হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান হাফিজাহুল্লাহর নামে মিথ্যা সমর্থন জানিয়ে বিবৃতি দেয়া উদ্দেশ্য প্রনোদিত যা মিথ্যা অপপ্রচারের শামিল। এই বিষয়ে বিবৃতিদাতাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। প্রশাসন এই বিষয়ে কার্যকর উদ্যোগ নেবে বলে আশা করা হচ্ছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222