সাড়ে তিন ঘণ্টার গণনা শেষে পাগলা মসজিদ থেকে মিলল ১০ কোটি টাকা

by Abid vs36

কিশোরগঞ্জের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্সগুলো দীর্ঘ ছয় মাস পর আবারো খোলা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১২টা পর্যন্ত মাত্র সাড়ে তিন ঘণ্টার গণনায় ১০ কোটি টাকা গণনা সম্পন্ন হয়েছে বলে ব্যাংক ও মসজিদ সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এর আগে সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে টাকা গণনার কাজ শুরু হয়।

বিজ্ঞাপন
banner

রূপালী ব্যাংক লিমিটেড কিশোরগঞ্জ শাখার ডিজিএম মো. রফিকুল ইসলাম জানান, এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ কোটি টাকা গণনা সম্পন্ন হয়েছে। দ্রুততম সময়ে নির্ভুলভাবে টাকার হিসাব সম্পন্ন করতে রূপালী ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় মাদরাসার শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবীসহ মোট ৫৯০ জন গণনাকারী নিরলসভাবে কাজ করছেন। এর আগে সর্বশেষ গত বছরের ২৭ ডিসেম্বর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। তখন ৩৫ বস্তা টাকা পাওয়া যায়, যা গণনা শেষে দানবাক্সে মোট ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা অলৌকিক রেকর্ড গড়েছিল। সেই সঙ্গে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, মূল্যবান স্বর্ণালংকার এবং বিভিন্ন ধরনের পণ্যসামগ্রীও উদ্ধার করা হয়েছিল।

দীর্ঘ ছয় মাস পর এবার আবার দানবাক্সগুলো খোলার পর রেকর্ড সর্বোচ্চ ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। তবে পুরো গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত মোট সংগৃহীত অর্থের সঠিক পরিমাণ এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। ব্যাংক কর্মকর্তা ও টাকা গণনায় নিয়োজিত ব্যক্তিরা ধারণা করছেন, এবার প্রাপ্ত অর্থের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এক নতুন মাইলফলক স্পর্শ করার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে প্রতিবারের মতো এবারও দানবাক্স খোলার খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই মসজিদ এলাকায় বিপুল সংখ্যক উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222