বিগত আমলে ১ লাখ ৬০ হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে: মঈন খান

by Abid vs36

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): আওয়ামী লীগ তথা স্বৈরাচারী সরকার এবং তাদের নেতারা প্রায় ১ লাখ ৬০ হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. মঈন খান।

তিনি বলেন, এই বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার না হলে তা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে ব্যয় করা যেত। জনগণের সমর্থন ছাড়া শুধুমাত্র গায়ের জোর বা বন্দুকের জোরে কোনো সরকার টিকে থাকতে পারে না। দীর্ঘ ১৭ বছর পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জন্য রাজনীতি করেন।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (২৬ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে জিআরের চাল ও ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহনির্মাণ মঞ্জুরির অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, পলাশ থানার ওসি শাহেদ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। আলোচনা সভা ও অনুষ্ঠান শেষে ড. মঈন খান উপজেলার হতদরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে জিআরের চাল এবং গৃহনির্মাণের জন্য নগদ অর্থ বিতরণ করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222