প্রশাসন কোনো দিকে যেন ঝুঁকে না যায় : মুফতি ফয়জুল করীম

by hsnalmahmud@gmail.com

বরিশাল-৫ ও ৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার আহ্বান জানিয়েছেন।

বুধবার দুপুরে নগরীর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

বিজ্ঞাপন
banner

ফয়জুল করীম বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা জরুরি। প্রশাসন যেন কোনো নির্দিষ্ট পক্ষের দিকে ঝুঁকে না যায়, সে জন্য শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকর্তাদের সজাগ থাকার অনুরোধ করেন তিনি।

মাঠের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ মোটামুটি ভালো। তবে ভোটের দিন এবং ফলাফল ঘোষণা পর্যন্ত এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে কি না, তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা শঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ধানের শীষ প্রতীকের সমর্থকরা বিভিন্ন স্থানে হাতপাখার কর্মীদের হুমকি দিচ্ছে। এমনকি কয়েকটি জায়গায় মারধরের ঘটনাও ঘটেছে। তিনি এসব অনিয়ম রোধে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

পরিশেষে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সাধারণ মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই যেন ভোটের পরিবেশ বিঘ্নিত না হয় সেদিকে বিশেষ নজর দেওয়ার দাবি জানান তিনি।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222