ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের প্রধান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম নানা আকুফো আদো।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ভোটগ্রহণ কার্যক্রম সরেজমিন ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে আকুফো আদো বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ খুবই ভালো এবং শান্তিপূর্ণ। এ পরিস্থিতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি আরও আশা প্রকাশ করেন, দেশের অন্যান্য কেন্দ্রেও একই ধরনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।
উল্লেখ্য, উইলিয়াম নানা আকুফো আদোর নেতৃত্বে কমনওয়েলথের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করছে। দলটি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করছে।
টিএইচএ/
