শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার, আটক দুই

 ধানের শীষ প্রতীকে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার

by Abid

শেরপুর-১ (সদর) আসনের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিএনপির দুই সমর্থক কৌশলে শতাধিক ব্যালট সংগ্রহ করে সিল মেরেছিলেন। বিষয়টি প্রিজাইডিং কর্মকর্তার নজরে আসার পর সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়। পরে কেন্দ্র থেকে সিল মারা ব্যালট উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়। উদ্ধার হওয়া ব্যালট বাতিল করা হবে। ঘটনার পর কেন্দ্রটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে।

বিজ্ঞাপন
banner

শেরপুর সদর উপজেলার ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক জানিয়েছেন, ব্যালট বক্সে সিল মারার আগেই দুজনকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222