ঢাকার ১৩ আসনে সকাল ১০টা পর্যন্ত ১০.৭৬ শতাংশ ভোট পড়েছে

by Abid

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় শুরু হয়েছে। সকাল ১০টা পর্যন্ত ঢাকার ১৩টি আসনে মোট ১০.৭৬ শতাংশ ভোট পড়েছে।

আসনভিত্তিক ভোটহার:

ঢাকা-৪ – ১২%, ঢাকা-৫ – ১৫%, ঢাকা-৬ – ৯%, ঢাকা-৭ – ১০%, ঢাকা-৮ – ১৩%, ঢাকা-৯ – ১১%, ঢাকা-১০ – ৯%, ঢাকা-১১ – ১০%, ঢাকা-১২ – ৭%, ঢাকা-১৪ – ১৩%, ঢাকা-১৬ – ১১%, ঢাকা-১৭ – ৯% এবং ঢাকা-১৮ – ১০%। এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আজমুল হক।

বিজ্ঞাপন
banner

নির্বাচনের জন্য ইসি বুধবার রাতেই দেশের কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠিয়েছে। সারারাত ধরে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় দায়িত্ব পালন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ২৯৯টি আসনে। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। ভোটের লড়াইয়ে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট ২,২৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। নারী প্রার্থীর সংখ্যা ৮৩, যার মধ্যে ৬৩ জন দলীয় ও ২০ জন স্বতন্ত্র। পুরুষ প্রার্থীর মধ্যে ১,৬৯২ জন দলীয় এবং ২৫৩ জন স্বতন্ত্র।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222