সাড়ে ৫ ঘণ্টায় ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে : ইসি সচিব

by hsnalmahmud@gmail.com

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বেলা ১২টা পর্যন্ত সাড়ে ৫ ঘণ্টায় ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে। তিনি বলেন, সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে, কোথাও গোলযোগ বা ভোট বন্ধের ঘটনা ঘটেনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বেলা ১২টা পর্যন্ত সাড়ে ৫ ঘন্টায় ৩২.৮৮ শতাঙশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন
banner

তিনি বলেছেন, এখনো পর্যন্ত কোনো কেন্দ্র গোলোযোগ ও ভোট বন্ধ হওয়ার মতো কিছু ঘটেনি। স্বতস্ফুর্তভাবে ভোটাররা কেন্দ্র গিয়ে ভোট দিচ্ছেন। এ জন্য তাদেরকে ধন্যবাদ।

রাজধানীর নির্বাচন ভবনে বৃহস্পতিবার ১টায় ব্রিফিং এ তথ্য জানান ইসি সচিব।

সচিব বলেন, সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু করেছি এবং আমাদের ২৯৯ আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রেই একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোনো কেন্দ্রে বিলম্বের কারণ ঘটেনি।

সচিব বলেন, দুপুর ১২টা পর্যন্ত আমাদের ৩২ হাজার ৭৮৯টা কেন্দ্রের আমরা যে খবর পেয়েছি, সে অনুযায়ী ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222