খুলনায় বিএনপি ও জামায়াতের জয়জয়কার, ৪টিতে বিএনপি, ২টিতে জামায়াত বিজয়ী

by Abid

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন এসেছে। বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, জেলার ছয়টি সংসদীয় আসনের চারটিতে বিএনপি এবং বাকি দুইটিতে জামায়াতে ইসলামী বিজয় লাভ করেছে।

শুক্রবার রাত পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, খুলনার নির্বাচনী লড়াইয়ে এই দুই দলের প্রার্থীদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ ছিল।

বিজ্ঞাপন
banner

নির্বাচন কমিশন ও স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, খুলনা-১ আসনে বিএনপির আমীর এজাজ খান বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কৃষ্ণ নন্দী পেয়েছেন ৭০ হাজার ৩৪৬ ভোট। তবে খুলনা-২ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় ছিনিয়ে নিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। তিনি ৯৩ হাজার ৭৮৯ ভোট পেয়ে পরাজিত করেছেন বিএনপির প্রভাবশালী নেতা নজরুল ইসলাম মঞ্জুকে (৮৮,১৯৭ ভোট)।

খুলনা-৩ আসনে বিএনপির রকিবুল ইসলাম বকুল ৭৮ হাজার ৮৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া খুলনা-৪ আসনে বিএনপির আজিজুল বারী হেলাল ১ লাখ ২৩ হাজার ১৬২ ভোট পেয়ে জয়ী হন। খুলনা-৫ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বিএনপির মোহাম্মদ আলি আসগর লবি ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে জয়লাভ করেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সবশেষে খুলনা-৬ আসনে বড় জয় পেয়েছেন জামায়াতের আবুল কালাম আজাদ।

একনজরে খুলনার নির্বাচনী ফলাফল:

আসন বিজয়ী প্রার্থী (দল) প্রাপ্ত ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী (দল) প্রাপ্ত ভোট
খুলনা-১ আমীর এজাজ খান (বিএনপি) ১,২১,৩৫২ কৃষ্ণ নন্দী (জামায়াত) ৭০,৩৪৬
খুলনা-২ শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল (জামায়াত) ৯৩,৭৮৯ নজরুল ইসলাম মঞ্জু (বিএনপি) ৮৮,১৯৭
খুলনা-৩ রকিবুল ইসলাম বকুল (বিএনপি) ৭৮,৮৪৫ মো. মাহফুজুর রহমান (জামায়াত) ৬৬,০১০
খুলনা-৪ আজিজুল বারী হেলাল (বিএনপি) ১,২৩,১৬২ মাওলানা সাখাওয়াত হোসাইন (খেলাফত মজলিস) ১,০৯,৫৩০
খুলনা-৫ আলি আসগর লবি (বিএনপি) ১,৪৮,৮৫৪ মিয়া গোলাম পরওয়ার (জামায়াত) ১,৪৬,২৪৬
খুলনা-৬ আবুল কালাম আজাদ (জামায়াত) ১,৫০,৭২৪ মনিরুল হাসান বাপ্পি (বিএনপি) ১,২৪,৭১০

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222