জনতার ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ: তারেক রহমান

by amirulislamluqman20@gmail.com

জনতার ভালোবাসা ও আন্তরিকতায় আপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের আগে রাজধানীর গুলশানে বাসভবনের সামনে জড়ো হওয়া মানুষের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, তার প্রতি যে ভালোবাসা দেখানো হয়েছে, তার জন্য তিনি কৃতজ্ঞ।

বিজ্ঞাপন
banner

নামাজে যাওয়ার পথে গুলশানে তার বাসভবনের সামনে জড়ো হন বিপুলসংখ্যক মানুষ। তিনি গাড়ি থামিয়ে নিজেই গাড়ির দরজা খুলে বেরিয়ে এসে উপস্থিতদের পরিচয় জানতে চান।

জনতার মধ্য থেকে অনেকে জানান, তারা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে তারেক রহমানের সঙ্গে থাকতে চান। তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন বিএনপি চেয়ারম্যান।

উপস্থিত জনতার উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক রহমান বলেন, আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন।

এরপর তিনি বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে গিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222