142
নাজমুল হুদা মজনু>>
দুনিয়ার খেলাঘরে কত শত রঙ ছড়ানো
বিজয়ী হতে মেধা শ্রম ঘাম রক্ত ঝরানো।
কেউ হয় প্রতিযোগী মরণপণ লড়াইয়ে
অনেকে আবার ব্যস্ত সম্পদের বড়াইয়ে।
অন্যকে ঘায়েলে ছোড়ে বিষ বাক্যবাণ
মুহূর্তেই সে কেড়ে নেয় মানুষের সম্মান।
ছোট বড় সবাই তো এক আল্লাহর সৃষ্টি
আসমান জমিনজুড়ে আছে তাঁর দৃষ্টি।
তিনি যা চান তাই ঘটে বুঝে না আসুক
দয়ামায়া ক্ষমা চেয়ে অশ্রুতে বুক ভাসুক।
অমানিশা শেষে উজ্জ্বল সূর্যটা হাসবে
নতুন আলোয় আবার সকালটা আসবে।
মুসলিম সব ভাই ভাই ঠাঁই দাও বুকেতে
একসাথে মিলে থাকো সুখ আর দুখেতে।
ভালো কাজের ঐক্যে নিতে হবে সহমত
আরশ থেকে নামবে রহমানের রহমত।
টিএইচএ/
