প্রফেসর মুহাম্মদ ইউনূসের রমজান শুভেচ্ছা

by Fatih Work

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস রোববার (১৫ ফেব্রুয়ারি) আসন্ন ‘পবিত্র মাহে রমজান’ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, রমজান মাস হলো আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস।

বাণীতে তিনি আরও উল্লেখ করেন, এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি মানুষ পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতির সঙ্গে মহান আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা লাভের সুযোগ পায়। পবিত্র মাহে রমজান ব্যক্তি ও জাতির জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়।

বিজ্ঞাপন
banner

প্রফেসর ইউনূস আরও বলেন, এই মাস ইবাদত-বন্দেগি, সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষদের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে। তিনি দেশবাসীকে আহ্বান জানান, ভোগ বিলাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করতে।

বাণীর শেষাংশে প্রফেসর ইউনূস মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, যেন আমাদের রোজা, নামাজ, দান-সদকা ও সব নেক আমল কবুল হয় এবং মাহে রমজানের শিক্ষা আমাদের জীবনে কার্যকর হয়। তিনি দেশ ও জাতির জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222