বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে কোনো শপথই নেবে না জামায়াত: তাহের

by Abid

ত্রয়োদশ জাতীয় সংসদে শপথ অনুষ্ঠান সামনে রেখে নতুন করে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করেন, তাহলে জামায়াতের নির্বাচিত সদস্যরাও কোনো ধরনের শপথ নেবেন না।

দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, তাঁদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান দুপুর ১২টায় নির্ধারিত রয়েছে এবং সে অনুযায়ী তাঁরা সংসদ ভবনে উপস্থিত হবেন। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ থেকে বিরত থাকে, তাহলে জামায়াতের সংসদ সদস্যরাও সংসদ সদস্য কিংবা সংস্কার পরিষদ কোনো শপথই গ্রহণ করবেন না। তাঁর ভাষ্য অনুযায়ী, সংস্কারবিহীন সংসদ কার্যত অর্থহীন।

বিজ্ঞাপন
banner

এদিকে, সংসদ সচিবালয় ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ দুই আয়োজনেরই প্রস্তুতি সম্পন্ন করেছিল। তবে ইতোমধ্যে বিএনপি জানিয়েছে, তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা কোনো শপথ গ্রহণ করবে না। এর পরিপ্রেক্ষিতেই জামায়াতের এ কঠোর অবস্থান সামনে এলো।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222