তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত

by Fatih Work

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলটির সংসদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর জাতীয় সংসদ ভবনের সংসদীয় দলের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে অংশ নেন সদ্য শপথ নেওয়া বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদীয় দলের নেতৃত্বে নির্বাচিত করা হয় বলে জানা গেছে। দলীয় সূত্রে বলা হয়েছে, সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সংসদীয় কার্যক্রম পরিচালনা এবং সরকারের নেতৃত্ব প্রদানের সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সংসদীয় দলের আনুষ্ঠানিক বৈঠকে নির্বাচিত সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতেই এ নির্বাচন সম্পন্ন হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222