ঢাকায় মন্ত্রিসভা শপথ অনুষ্ঠানে বিশ্বনেতাদের ভিড়

by Abid

এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। দুই দশকের দীর্ঘ বিরতি কাটিয়ে তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বনেতাদের পদচারণায় মুখরিত এখন ঢাকা।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই রাজকীয় অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিরা একে একে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। বিদেশি অতিথিদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানাতে প্রস্তুত করা হয়েছে বর্ণিল আয়োজন।

বিজ্ঞাপন
banner

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সরকারের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে আজ সকালে ঢাকা পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জো। তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এই মাহেন্দ্রক্ষণ উদযাপন করতে সশরীরে উপস্থিত থাকছেন। প্রতিবেশী দেশ ভারতের প্রতিনিধিত্ব করছেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা। পাকিস্তান থেকে এসেছেন পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা এবং যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা ও তুরস্কের বেরিস একিনচি বিশেষ প্রতিনিধি হিসেবে ঢাকায় পৌঁছেছেন। বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস মোট ১৪টি দেশের সরকারপ্রধানকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন, যার ফলে এই আয়োজনটি একটি আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলনে রূপ নিয়েছে।

বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকার তাদের আনুষ্ঠানিক পথচলা শুরু করবে। সংসদ ভবন এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক অতিথিদের জন্য বিশেষ প্রটোকল নিশ্চিত করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222