বকশীগঞ্জে ছাত্র জনতার পুড়িয়ে দেয়া নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

by naymurbd1999@gmail.com

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি)

জামালপুরের বকশীগঞ্জে জয়বাংলা স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭ টায় উপজেলার বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন নেতাকর্মী মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয়বাংলা স্লোগান দিয়ে পতাকা উত্তোলন করেন। এসময় ভাষা আন্দোলনে সকল শহিদের জন্য মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তাঁরা।

পতাকা উত্তোলনকালে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ কাদির সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী, তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহ সহ বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর ফলে দেড় বছর পর দলীয় কার্যালয়ে দেখা মিলল আওয়ামী লীগের।

তবে পতাকা উত্তোলন ও মোনাজাতের পরই কার্যালয় প্রাঙ্গন থেকে সটকে পড়েন নেতা কর্মীরা। এ ঘটনায় বগারচর ইউনিয়নে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া ও সমালোচনা। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিএনপি-জামায়াতের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেয়। এরপর থেকেই দলীয় কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেই সঙ্গে নেতা কর্মীদের পদচারণা বন্ধ ছিল।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222