মসজিদে কুবায় রমজান উপলক্ষে বিশেষ ইসলামি শিক্ষা কার্যক্রম শুরু

by Fatih Work

পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনার ঐতিহাসিক মসজিদে কুবায় দর্শনার্থী ও স্থানীয় মুসল্লিদের জন্য মাসব্যাপী বিশেষ ধর্মীয় শিক্ষা এবং দরস কার্যক্রম শুরু হয়েছে। ইসলামের প্রথম মসজিদে প্রতিদিন নামাজ ও তারাবিহর পর নিয়মিত এই শিক্ষা আসরগুলো পরিচালিত হচ্ছে। মদিনার ইসলামি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হলো রমজানের পবিত্রতা রক্ষা এবং ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে মুসল্লিদের সঠিক জ্ঞান দান করা।

প্রতিদিনের নির্ধারিত সূচি অনুযায়ী, এই শিক্ষা কার্যক্রমগুলোতে পবিত্র কুরআনের ব্যাখ্যা (তাফসির), ইসলামি আইনশাস্ত্র (ফেকাহ) এবং আকাইদ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। বিশেষ করে সিয়াম সাধনার সঠিক নিয়ম-কানুন, রমজানের ফজিলত এবং এই বরকতময় মাসকে কীভাবে সর্বোত্তম উপায়ে কাজে লাগানো যায়; সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়াও প্রতিদিন আসরের নামাজের পর সংক্ষিপ্ত খুতবা বা দ্বীনি আলোচনার আয়োজন করা হয়েছে, যেখানে মূলত ঈমানি শক্তি বৃদ্ধি, চারিত্রিক উৎকর্ষ সাধন এবং আধ্যাত্মিক উন্নতির ওপর আলোকপাত করা হয়। এই সংক্ষিপ্ত আলোচনাগুলো ইবাদতের জন্য আসা মুসল্লিদের মানসিকভাবে উজ্জীবিত করছে।

বিজ্ঞাপন
banner

ঐতিহাসিক গুরুত্বের কারণে সারা বছরই মসজিদে কুবাতে ধর্মপ্রাণ মানুষের ভিড় থাকলেও রমজান মাসে এই উপস্থিতি বহুগুণ বৃদ্ধি পায়। বিপুল সংখ্যক মুসল্লির কথা মাথায় রেখে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুশৃঙ্খলভাবে এই পাঠদান কর্মসূচি সাজানো হয়েছে। অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ও আলেমরা এসব ক্লাসে সরাসরি পাঠদান করছেন। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থানে বসে দ্বীনি জ্ঞান অর্জনের সুযোগ পেয়ে সাধারণ মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো রমজান মাস জুড়েই এই শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

সূত্র: ইসলামিক ইনফর্মেশন

অনুবাদ: তানবিরুল হক আবিদ

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222