ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

by Fatih Work

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষে সারাদেশে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য রাষ্ট্রীয় সম্মানী ভাতা প্রবর্তন করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন নবগঠিত বিএনপি সরকার। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই দেশের নির্দিষ্ট কিছু এলাকায় এই ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে।

শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রবেশদ্বারে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বিজ্ঞাপন
banner

এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলমকে পাশে রেখে মাহদী আমিন উল্লেখ করেন যে, নির্বাচনের প্রাক্কালে বিএনপির অন্যতম প্রধান অঙ্গীকার ছিল ধর্মীয় নেতৃবৃন্দ তথা খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধিতে আর্থিক সম্মানী নিশ্চিত করা। ক্ষমতা গ্রহণের পর সেই প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে পর্যায়ক্রমে তা সমগ্র দেশে বিস্তৃত করা হবে। তবে মাসিক সম্মানীর পরিমাণ কত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ ছিল তারেক রহমানের কর্মব্যস্ত তৃতীয় দিন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের জানান, আজই প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে সশরীরে দাপ্তরিক কাজ পরিচালনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যালয়ে প্রবেশের সময় তিনি অপেক্ষমান কর্মকর্তা ও সংবাদকর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং অনেক পুরোনো সহকর্মীদের সাথে আলাপচারিতায় অংশ নেন। দিনের শুরুতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের নিয়ে সরকারের বিভিন্ন পলিসি ও নীতিনির্ধারণী বিষয়ে দীর্ঘ আলোচনা করেন এবং নির্বাচনী ইশতেহারের প্রতিটি দিক বাস্তবায়নে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222