ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

by Abid

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৩ মার্চ থেকে ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং যাত্রীদের সুবিধার্থে এবারও সব আসন শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্র জানায়, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে এবারও আগাম টিকিট ব্যবস্থাপনা সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হবে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি করা হবে না। ফলে যাত্রীদের নির্ধারিত সময় অনুযায়ী অনলাইনে প্রবেশ করে টিকিট সংগ্রহ করতে হবে। একই সঙ্গে ঈদ শেষে কর্মস্থলে ফেরার সুবিধার্থে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।

বিজ্ঞাপন
banner

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পূর্বের ধারাবাহিকতায় এবারও পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট আলাদা সময়ে ছাড়া হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট সকাল থেকে বিক্রি শুরু হবে। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট দুপুরে ছাড়া হবে। এর মাধ্যমে সার্ভারে চাপ কমানো এবং যাত্রীদের ভোগান্তি হ্রাস করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঈদ উপলক্ষে বাড়তি যাত্রীচাহিদা বিবেচনায় বিশেষ ব্যবস্থাও রাখা হচ্ছে। নিয়মিত ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া মোট ২০টি বিশেষ ট্রেন সংযুক্ত করা হবে, যা নির্ধারিত রুটে চলাচল করে যাত্রী পরিবহন করবে। এতে ঈদযাত্রায় অতিরিক্ত চাপ কিছুটা লাঘব হবে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222