জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ

by Abid

আগামী ২৮ ফেব্রুয়ারি (শনিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন
banner

দাওয়াতপত্র প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার জানান, আগামী শনিবার বিকেল পাঁচটায় রাজধানীর  চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী দাওয়াত খুব আন্তরিকতার সঙ্গেই কবুল করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই রাজনৈতিক সৌজন্যতাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

সেক্রেটারি জেনারেল আরও উল্লেখ করেন যে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ইতিপূর্বে টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীকে সপরিবারে দাওয়াত দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার পরিবারের অন্য সদস্যদেরও এই ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222