পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার উত্তেজনাপূর্ণ সীমান্ত সংঘর্ষে নতুন মাত্রা যোগ হয়েছে। আফগানিস্তানের কান্দাহার প্রদেশে গত রাতে পাকিস্তানি সীমান্ত রক্ষী বাহিনীর ওপর বড় ধরনের হামলা চালিয়েছে তালেবান যোদ্ধারা।
তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই অভিযানে পাকিস্তানের কয়েক ডজন সৈন্য হতাহত হয়েছে। এছাড়া পাকিস্তানি বাহিনীর অন্তত সাতটি সীমান্ত চৌকি বা পোস্ট দখল করে নেওয়ার দাবি করেছে আফগান কর্তৃপক্ষ।
তালেবানের দেওয়া তথ্য অনুযায়ী, কান্দাহার প্রদেশের সীমান্ত এলাকায় রাতভর এই তীব্র লড়াই চলে। তবে এই সংঘর্ষে ঠিক কতজন পাকিস্তানি সৈন্য নিহত বা আহত হয়েছে, তার সুনির্দিষ্ট কোনো সংখ্যা তালেবান প্রকাশ করেনি। তারা কেবল জানিয়েছে, তাদের যোদ্ধাদের হামলায় পাকিস্তানি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ ও সাম্প্রতিক উত্তেজনার জেরে এই সংঘাত আরও তীব্রতর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তথ্য সূত্র: Afghanistan International
টিএইচএ/
