পাকিস্তানের আগ্রাসনের প্রতিবাদে কাবুলে উত্তাল রাজপথ

by Fatih Work

আফগান ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক হামলার প্রতিবাদে রাজধানী কাবুলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শত শত ক্ষুব্ধ বাসিন্দা রাজপথে নেমে পাকিস্তানের আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। শুক্রবার বিক্ষোভকারীরা পাকিস্তানবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আফগান প্রতিরক্ষা বাহিনীর প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন।

বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা জানান, আফগানিস্তানের সাধারণ মানুষের ওপর পাকিস্তানের এই হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন। বিক্ষোভকারী বারিয়ালয় আমিন বলেন, “আফগান জনগণ যেকোনো ধরনের বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ইসলামি আমিরাতের পাশে আছি এবং সম্মুখ সমরে নিয়োজিত মুজাহিদিনদের আত্মত্যাগকে সমর্থন করি।” আরেক প্রতিবাদকারী আহমদ শাহ আলোকোজাই বলেন, “পাকিস্তানের সামরিক বাহিনির স্পষ্ট আগ্রাসনের বিরুদ্ধে আমরা সরকারের পাশে দাঁড়িয়েছি। আমাদের ভূমির প্রতিটি ইঞ্চি রক্ষায় আমরা প্রস্তুত।”

বিজ্ঞাপন
banner

সমাবেশে বক্তারা আরও উল্লেখ করেন, নিরীহ আফগান নাগরিকদের ওপর হামলা চালিয়ে পাকিস্তান কেবল সার্বভৌমত্বই লঙ্ঘন করেনি, বরং ইসলামিক নীতিমালারও অবমাননা করেছে। মোহাম্মদ তাহের খলিলি নামে এক বিক্ষোভকারী বলেন, “আমরা কোনো শক্তিকেই আমাদের ভূখণ্ড দখল বা সীমানা লঙ্ঘন করতে দেব না।” বিক্ষোভকারীরা এই বর্বরোচিত হামলার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন এবং দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, তাখার, নিমরোজ, পাক্তিয়া, খোস্ত এবং পাক্তিকা প্রদেশেও পাকিস্তানের সামরিক হামলার প্রতিবাদে বড় ধরনের বিক্ষোভ সংগঠিত হয়েছে। এসব বিক্ষোভ থেকে সাধারণ মানুষ পাকিস্তানের দমনপীড়নের বিরুদ্ধে বিশ্ববিবেকের কাছে বিচার দাবি করেছেন এবং দেশের সীমানা রক্ষায় আফগান বাহিনীর হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222