হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর ‘অপেক্ষায়’ আইআরজিসি

by Fatih Work

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। প্রণালিটি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা দিতে মার্কিন নৌবাহিনী প্রস্তুত বলে জানিয়েছে ওয়াশিংটন। তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করে বলেছে, সেখানে তারা মার্কিন বাহিনীর জন্য ‘অপেক্ষা’ করছে।

শনিবার (৭ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি অত্যন্ত কঠোর ভাষায় ওয়াশিংটনকে সতর্ক করেছেন। তিনি বলেন, ‘আমরা তাদের (মার্কিন বাহিনী) উপস্থিতির জন্য অপেক্ষা করছি।’ এর আগে মার্কিন জ্বালানিমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে, পরিস্থিতি অনুকূল হলেই জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনী মোতায়েন করা হবে।
এই প্রসঙ্গের সূত্র ধরে ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে নাইনি আরও বলেন, কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়ার আগে আমেরিকানদের ১৯৮৭ সালে মার্কিন সুপারট্যাংকার ‘ব্রিজেটন’-এ আগুন লাগার ঘটনা এবং সম্প্রতি লক্ষ্যবস্তু হওয়া তেলবাহী ট্যাংকারগুলোর পরিণতির কথা মনে রাখা উচিত। উল্লেখ্য, ১৯৮৭ সালে পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর পাহারায় চলার সময় আইআরজিসির পেতে রাখা মাইনে আঘাতে ব্রিজেটন ট্যাংকারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান যুদ্ধের কারণে বর্তমানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে কমে গেছে। ইরান স্পষ্ট করে দিয়েছে যে, যেকোনো জাহাজ চাইলে এই প্রণালি অতিক্রম করতে পারে, তবে তার নিরাপত্তার যাবতীয় দায়ভার সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষকেই বহন করতে হবে। আইআরজিসির মুখপাত্র আরও সতর্ক করে বলেন, যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে, তবে সেগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে। বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় দুই দেশের এই মুখোমুখি অবস্থান বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।

টিএইচএ/

বিজ্ঞাপন
banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222