ইরানে হামলায় ৬,৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট

by Fatih Work

ইরান ও মার্কিন-ইসরায়েলি জোটের মধ্যে চলমান যুদ্ধে দেশটিতে ব্যাপক মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এবং ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।

রেড ক্রিসেন্ট সোসাইটির প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ক্ষয়ক্ষতির তালিকায় সবচেয়ে বেশি রয়েছে আবাসিক ভবন। প্রাপ্ত তথ্যমতে, এখন পর্যন্ত ৫ হাজার ৫৩৫টি আবাসিক ইউনিট বা ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১ হাজার ৪১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ১৪টি গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র এবং ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠান হামলার লক্ষ্যবস্তু হয়েছে। মানবিক সহায়তা প্রদানকারী সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটির নিজস্ব ১৩টি কেন্দ্রও এই হামলা থেকে রেহাই পায়নি।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ইসরায়েল ও মার্কিন বাহিনীর এই নির্বিচার হামলায় বেশ কিছু উদ্ধারকারী যান এবং ত্রাণবাহী ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি উদ্ধারকাজ চলাকালীন রেড ক্রিসেন্টের বেশ কয়েকজন সেচ্ছাসেবী ও কর্মী আহত হয়েছেন। বেসামরিক স্থাপনা ও মানবিক সহায়তা কর্মীদের ওপর এই ধরনের আক্রমণ আন্তর্জাতিক যুদ্ধাপরাধের শামিল বলে অভিযোগ করেছে তেহরান। যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে বর্তমানে চরম খাদ্য ও চিকিৎসা সংকট দেখা দিয়েছে এবং ঘরবাড়ি হারানো হাজার হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222