এক সপ্তাহের জন্য ফ্লাইট বাতিল করল ওমান এয়ার

by Fatih Work

আঞ্চলিক আকাশসীমা বন্ধ থাকায় আগামী এক সপ্তাহের জন্য বিভিন্ন গন্তব্যে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার (Oman Air)। সংস্থাটি জানিয়েছে, চলমান আকাশসীমা সীমাবদ্ধতার কারণে ৯ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত একাধিক দেশে যাওয়া-আসার ফ্লাইট সাময়িকভাবে স্থগিত থাকবে।

ওমান এয়ারের এক বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক পরিস্থিতির কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে ফ্লাইট পরিচালনা সম্ভব হচ্ছে না। এ কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে যাতায়াতকারী যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় সাময়িক পরিবর্তন আসতে পারে।

বিজ্ঞাপন
banner

বিমান সংস্থাটি জানিয়েছে, এই সময়ের মধ্যে যেসব গন্তব্যে ফ্লাইট বাতিল করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে জর্ডানের রাজধানী আম্মান, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, বাহরাইনের রাজধানী মানামা, কাতারের রাজধানী দোহা, সৌদি আরবের দাম্মাম, কুয়েতের কুয়েত সিটি, ইরাকের রাজধানী বাগদাদ এবং ওমানের কাসবাহ। এছাড়া ইউরোপের Copenhagen শহরের ফ্লাইটও এই সিদ্ধান্তের আওতায় পড়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222