আমেরিকা ও ইসরায়েলের অর্থনৈতিক স্বার্থে আঘাত হানবে ইরান

by Fatih Work

ইরানের রাজধানী তেহরানে একটি বড় সরকারি ব্যাংকে ভয়াবহ বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে।

বুধবার (১১ মার্চ) ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল হেডকোয়ার্টার ‘খাতাম আল-আম্বিয়া’ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাহিনী গত রাতে তেহরানে অবস্থিত দেশটির অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় ব্যাংক ‘সেপাহ’-এর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে। এই হামলায় ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইরান ঘোষণা করেছে যে, তারা এখন থেকে মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থিত আমেরিকা ও ইসরায়েলের সকল অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করবে।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি জানান, শত্রুপক্ষ ইরানের অর্থনৈতিক খাতের ওপর আঘাত হেনে তাদের হাত খুলে দিয়েছে। এখন থেকে পাল্টা পদক্ষেপ হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। এদিকে, এই হুঁশিয়ারির পরপরই বুধবার ভোরে ইরান ‘অপারেশন ট্রু প্রমিস-৪’-এর আওতায় নতুন করে ৩৭তম দফার ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) জানিয়েছে, এটি এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ ও শক্তিশালী হামলা। এই দফায় অত্যাধুনিক ‘খরমশাহর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা দুই টন বিস্ফোরক বহনে সক্ষম।

সংঘাতের এই পর্যায়ে ইরান যুদ্ধের লক্ষ্যবস্তু আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছে। আইআরজিসি-র পক্ষ থেকে বলা হয়েছে, তারা এখন থেকে এই অঞ্চলে কার্যরত গুগল (Google), আমাজন (Amazon) এবং মাইক্রোসফটের (Microsoft) মতো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোতে আঘাত হানবে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধ আজ ১২তম দিনে গড়িয়েছে। একদিকে ওয়াশিংটন ও তেল আবিব ইরানের বিভিন্ন শহর ও সামরিক অবস্থানে বোমাবর্ষণ করছে, অন্যদিকে তেহরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে। এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিমানবন্দর, বন্দর ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় আরব দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানিয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা 

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222