চূড়ান্ত ফল না পাওয়া পর্যন্ত যুদ্ধবিরতি নয়: সাবেক আইআরজিসি প্রধান

by Fatih Work

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে চলমান সংঘাতের বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান ব্যক্ত করেছেন ইরানের প্রভাবশালী সামরিক ব্যক্তিত্ব ও রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) সাবেক প্রধান মোহসেন রেজায়ী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এবার ‘চূড়ান্ত ফল’ অর্জিত না হওয়া পর্যন্ত কোনো ধরনের যুদ্ধবিরতিতে যাবে না তেহরান।

বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের বর্তমান কৌশল ও যুদ্ধের গতিধারা ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

মোহসেন রেজায়ী বলেন, দীর্ঘ সময় ধরে ইরান কৌশলগত ধৈর্য ধারণ করেছে, কিন্তু এখন সেই ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ইরানের বিরুদ্ধে শুরু হওয়া এই আগ্রাসন কখন এবং কিভাবে শেষ হবে, তা সম্পূর্ণভাবে নির্ধারণ করবে তেহরানই।” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে তিনি আরও বলেন, পরাজয় এড়াতে যদি তারা আবাসিক এলাকায় নির্বিচারে বোমা হামলা অব্যাহত রাখে, তবে ইরানও সমান্তরাল এবং একই ধরনের কঠোর জবাব দেবে।

চলমান সংঘাতের গতিপ্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে রেজায়ী তিনটি ধাপের কথা উল্লেখ করেন। তার দাবি অনুযায়ী, যুদ্ধের প্রথম ধাপে মাত্র তিন দিনের মধ্যে ইরানের সরকার পতনের একটি পরিকল্পনা ছিল শত্রুপক্ষের। দ্বিতীয় ধাপে, চতুর্থ থেকে নবম দিনের মধ্যে শত্রুপক্ষ দিশাহারা হয়ে উদ্দেশ্যহীন বিমান হামলা চালিয়েছে। তিনি ইঙ্গিত দেন যে, বর্তমান সংঘাত এখন তৃতীয় ধাপে পদার্পণ করছে, যা পূর্বের তুলনায় অনেক বেশি তীব্র ও বিধ্বংসী হতে পারে। ইরানের এই শীর্ষ নেতার বক্তব্য থেকে স্পষ্ট যে, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা অদূর ভবিষ্যতে প্রশমিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222