ওমানে ড্রোন বিধ্বস্ত : দুই শ্রমিক নিহত

by hsnalmahmud@gmail.com

ওমানের সোহার প্রদেশে একটি ড্রোন ভূপাতিত হয়ে দুই জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সোহার প্রদেশের আল আওয়াহি শিল্প এলাকায় এই ঘটনা ঘটে।

নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ড্রোনটি শিল্প এলাকার ভেতরে বিধ্বস্ত হয়। এতে দুই প্রবাসী শ্রমিক নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। তবে প্রবাসী শ্রমিকরা কোন দেশের তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন
banner

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরও জানিয়েছে, একই প্রদেশে আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সূত্র: আল-জাজিরা

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222