ইরানি নেতাদের ‘টার্গেট করে নির্মূল’ অভিযান চালিয়ে যাবে ইসরাইল: কাৎজ

by Fatih Work

ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ। গত রাতে ইরানে চালানো এক বিশেষ অভিযানের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেছেন, ওই হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারি জানি এবং বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলেইমানি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে কাৎজ এই দাবি করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও তার সরাসরি নির্দেশনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের ‘সন্ত্রাস ও নিপীড়নমূলক শাসনের’ মূল হোতাদের খুঁজে বের করে সমূলে বিনাশ করার অভিযান চালিয়ে যাবে।

বিজ্ঞাপন
banner

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী তার বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক মন্তব্যের সূত্র টেনে বিদ্রূপাত্মক মন্তব্য করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের নেতৃত্বে ঘন ঘন পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। আমরা তাকে নিয়মিত এ বিষয়ে আপডেট দেব যে, এখন সেই পরিবর্তনের গতি অনেক বৃদ্ধি পেয়েছে। কাৎজের দাবি অনুযায়ী, ইরানের এই দুই শীর্ষ নেতাকে হত্যার মাধ্যমে দেশটির নেতৃত্বকে দুর্বল করার প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে। বিবৃতিতে তিনি এই দুঃসাহসিক অভিযানে অংশ নেওয়া ইসরায়েলি বিমান বাহিনীর পাইলট এবং গোয়েন্দা কর্মকর্তাদের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন।

তবে ইসরায়েলের এই চাঞ্চল্যকর দাবির বিপরীতে তেহরান থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আলী লারি জানি এবং গোলামরেজা সোলেইমানির মৃত্যুর বিষয়টি ইরান সরকার বা তাদের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেনি। ফলে এই হত্যাকাণ্ডের দাবি নিয়ে বিশ্বজুড়ে এক ধরনের ধোঁয়াশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি এই দাবি সত্য হয়, তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে এবং ইরান এর পাল্টা কঠোর জবাব দিতে পারে। বর্তমানে পুরো অঞ্চলজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222