ট্রাম্পের ডাকে সাড়া, হরমুজ প্রণালিতে অভিযানে যোগ দেবে আমিরাত

by hsnalmahmud@gmail.com

তেহরানে সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মাঝে হরমুজ প্রণালি সচল করার জন্য ওয়াশিংটনের নেতৃত্বাধীন উদ্যোগে সংযুক্ত আরব আমিরাত অংশ নিতে পারে বলে নিশ্চিত করেছে। দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ‘কাউন্সিল অন ফরেন রিলেশনস’ আয়োজিত এক অনলাইন অনুষ্ঠানে তিনি আনোয়ার গারগাশ বলেন, বাণিজ্য প্রবাহ এবং জ্বালানি প্রবাহ নিশ্চিত করার দায়িত্ব সবার রয়েছে। কোনো আনুষ্ঠানিক পরিকল্পনায় এখনো সম্মত হয়নি, তবে আলোচনা চলছে।

বিজ্ঞাপন
banner

উপদেষ্টা আরও বলেন, ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শেষ হয়ে গেলে, এমন একটি ব্যবস্থা প্রয়োজন হবে যাতে তেহরান তার পারমাণবিক, ক্ষেপণাস্ত্র বা ড্রোন কর্মসূচি ব্যবহার করে মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ছড়াতে না পারে।

এর আগে সোমবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেছেন। হরমুজ প্রণালি সচল করতে মিত্রদের রাজি করানোর বিষয়ে ম্যাক্রোঁর অবস্থানকে তিনি ‌‌‘‘১০-এর মধ্যে ৮’’ নম্বর দেন।

একইসঙ্গে তিনি হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল নিশ্চিত করতে যুদ্ধজাহাজ মোতায়েন করতে বিভিন্ন দেশকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। সূত্র: রয়টার্স

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222