ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মা নিহত, ছেলে হাসপাতালে

by Fatih Work

ঝিনাইদহের মহেশপুরে দ্রুতগামী একটি তেলবাহী ট্রাকের ধাক্কায় ফুলঝুরি বেগম (৪৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের খালিশপুর কোল্ড স্টোরেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফুলঝুরি বেগম উপজেলার নিমতলা গ্রামের ফকির আহমেদের স্ত্রী। এ ঘটনায় তার ছেলে লাভলু গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে অসুস্থতার কারণে ছেলে লাভলুকে সঙ্গে নিয়ে একটি ভ্যানে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন ফুলঝুরি বেগম। পথে মহাসড়কের খালিশপুর কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয় এবং চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ফুলঝুরি বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে। মহেশপুর থানা পুলিশ জানায়, ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। মহাসড়কে বেপরোয়া গতির কারণেই এই প্রাণহানি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222