ফিলিস্তিনের রাষ্ট্রীয় টিভিতে বাংলাদেশি সেবা সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির প্রতিবেদন প্রকাশ

by Abid

গাজা ও সুদানে চলমান মানবিক সংকটে প্রমাণভিত্তিক ও স্বচ্ছ ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আন্তর্জাতিক অঙ্গনে নজর কেড়েছে বাংলাদেশি সেবা সংস্থা ‘হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ’। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো দেশীয় সেবামূলক সংস্থার কার্যক্রম ফিলিস্তিনের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘ফিলিস্তিন টিভি’-তে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে। সংস্থাটির সততা, আমানতের সঠিক ব্যবহার এবং মাঠপর্যায়ে দৃশ্যমান মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির সভাপতি মুফতী মাহফুজুল হক এবং মহাপরিচালক মুহাম্মদ রাজ-এর নেতৃত্বে পরিচালিত এই কার্যক্রম বর্তমানে বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। ইতিপূর্বে আল জাজিরা, বিবিসি এবং মিসর টাইমস-এর মতো আন্তর্জাতিক প্রথম সারির গণমাধ্যমেও সংস্থাটির গাজা ও সুদান ভিত্তিক ত্রাণ তৎপরতা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

সম্প্রতি ফিলিস্তিন টিভির একটি প্রতিনিধি দল সরেজমিনে সংস্থাটির কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেছে। গাজায় নির্ভরযোগ্য মানবিক সহায়তা সংস্থা অনুসন্ধানে এই বাংলাদেশি প্রতিষ্ঠানের নাম বারবার উঠে আসায় তারা বিশেষ আগ্রহ দেখিয়েছে। জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের পর গাজায় এই সংস্থার বিস্তৃত কার্যক্রম নিয়ে ফিলিস্তিন টিভিতে একটি পূর্ণাঙ্গ ডকুমেন্টারি বা তথ্যচিত্র প্রচারিত হবে।

সংস্থাটি শুরু থেকেই স্বচ্ছতা ও জবাবদিহিকে মূল ভিত্তি হিসেবে গ্রহণ করে তাদের কার্যক্রম পরিচালনা করছে। নিয়মিতভাবে মাঠপর্যায়ের ছবি ও তথ্যের মাধ্যমে দাতাদের আমানতের সঠিক ব্যবহারের প্রমাণ জনসম্মুখে তুলে ধরা হচ্ছে। মহাপরিচালক মুহাম্মদ রাজের সাম্প্রতিক এই মানবিক সফরে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহিম খলিল, সহ-সভাপতি মাওলানা মুহসিন বিন মুঈন এবং আন্তর্জাতিক সমন্বয়ক মাওলানা জমির মাশরুরসহ শীর্ষ নেতৃবৃন্দ। তাদের এই সমন্বিত উদ্যোগ ও শক্তিশালী স্থানীয় নেটওয়ার্কের কারণে ফিলিস্তিনিদের কাছে বাংলাদেশি মানবিক সহায়তা একটি নতুন উচ্চতায় পৌঁছেছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222