নগরবাসীর জান-মাল রক্ষায় প্রশাসনকে সতর্ক থাকতে হবে : শেখ মাসউদ

ঈদের ছুটিতে

by hsnalmahmud@gmail.com

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ঈদের ছুটিতে নগরের মানুষ নারীর টানে বাড়ি যায়। আত্মীয়-স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে। এতে নগরী হয়ে যায় জনমানব শূন্য। এই সুযোগকে কাজে লাগিয়ে চোর, ডাকাত, ছিনতাইকারীরা বাসা বাড়িতে চুরি, ডাকাতি, রাস্তায় ছিনতাই করে। ঈদের বন্ধে জনমানব শূন্য নগরবাসীর জান-মাল রক্ষায় প্রশাসনকে সতর্ক থাকতে হবে। সকলের ঈদ যাত্রা যেন নিরাপদ ও ভোগান্তি মুক্ত হয় এ ব্যাপারে সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে যথাযথ কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে।

বুধবার দুপুর ৩ টায় রাজধানী উত্তরের ভাটারাস্থ নগর উত্তর কার্যালয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও তৃণমূল দায়িত্বশীলদের সাথে “ঈদের খুশি বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

নগর উত্তরের ভারপ্রাপ্ত সেক্রেটারি ইন্জিনিয়ার মুহাম্মাদ মুরাদ হোসেন ‘র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি মাছউদুর রহমান, ডাক্তার মুজিবুর রহমান, রাকিবুল ইসলাম, মুফতী আরমান হুসাইন, মুহাম্মাদ নাজমুল হাসান, মুফতি হাবিবুল্লাহ, মুফতি আব্দুল ওয়াজেদ প্রমুখ।

প্রধান অতিথি আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ, জাতি ও মানবতার কল্যণে রাজনীতি করে। কোন এম্বাসিকে খুশি করার রাজনীতি করে না। নিজেদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি সুবিধা বঞ্চিত নগরবাসীর মঝে ঈদের খুশি বিতরণ করার জন্য।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222