পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
মঙ্গলবার (১৮ মার্চ) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ শুভেচ্ছা জানান।
নেতৃদ্বয় বলেন, পবিত্র ঈদুল ফিতর ত্যাগ, সংযম ও তাকওয়ার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ মুসলমানদের জন্য নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অনন্য বার্তা।
তারা আশা প্রকাশ করেন, পবিত্র এই উৎসব সকলের জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনবে।
বিবৃতিতে আরও বলা হয়, ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা সম্ভব।
নেতৃদ্বয় মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বলেন, তিনি যেন আমাদের রোজা, ইবাদত ও সকল নেক আমল কবুল করেন এবং দেশ ও জাতিকে শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির পথে পরিচালিত করেন।
সবশেষে তারা সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন—ঈদ মোবারক।
হাআমা/
