ঈদের চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকদের ঢল

by naymurbd1999@gmail.com

ঈদের চতুর্থ দিনেও পটুয়াখালীর পর্যটনকেন্দ্র সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের ঢল নেমেছে। আজ মঙ্গলবার (২৪ মার্চ ) ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান এবং অধিকাংশ সরকারি দপ্তর খুললেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পর্যটকদের ভিড় লক্ষ করা গেছে সৈকতের বিভিন্ন পয়েন্টে।

আজ সকাল থেকেই সৈকতের জিরো পয়েন্টে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এ ছাড়া তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুঁটকিপল্লি, ঝাউবাগান, গঙ্গামতিসহ সকল দশর্নীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটাচ্ছেন তাঁরা। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে গা ভাসিয়ে আনন্দে মেতেছেন বেশির ভাগ পর্যটক। অনেক পর্যটক বালু খেলায় মেতেছেন। অনেকে সৈকতের বেঞ্চিতে বসে সমুদ্রের তীরে আছড়ে পড়া ঢেউসহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের আগমনে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও বেড়েছে কর্মচাঞ্চল্য। বুকিং রয়েছে শতভাগ হোটেল-মোটেল। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন।

বিজ্ঞাপন
banner

কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, ‘ঈদ উপলক্ষে আমাদের হোটেল-মোটেলগুলোতে ৮৫ থেকে ৯০ শতাংশ কক্ষ আগেই বুকিং হয়ে গেছে। আশা করছি, ২৮ তারিখ পর্যন্ত পর্যটক থাকবে।’

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হাবিবুর রহমান বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা সার্বক্ষণিক টহল দিচ্ছি।’

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222