হাফেজদের সম্মান-স্বীকৃতিতে জোর দিলেন শিক্ষামন্ত্রী

by hsnalmahmud@gmail.com

কোরআনের হাফেজদের যথাযথ সম্মান ও স্বীকৃতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী শিক্ষা খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, নির্বাচনি অঙ্গীকার দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’, মাল্টিমিডিয়া ক্লাসরুম, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা এবং সবার জন্য কারিগরি শিক্ষা কার্যক্রম চালু করা হবে।

এছাড়া শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস ও জুতা (কেডস) বিতরণ, বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষা ঋণ সুবিধা চালু এবং জাতীয়করণকৃত ৫০ বছরের ঊর্ধ্ব বয়সী শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনার ওপরও জোর দেন তিনি।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় দুই লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণ করা হবে। পর্যায়ক্রমে প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর জন্য এই সুবিধা নিশ্চিত করা হবে।

এছাড়া এক বছরের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদরাসা পর্যায়ের সকল শিক্ষকের হাতে ট্যাব সরবরাহের পরিকল্পনার কথাও জানানো হয়।

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222