ইউটিউব দেখে গাঁজা চাষ, ২৫টি গাছসহ যুবক গ্রেপ্তার

by Abid

চাঁদপুরের ফরিদগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫টি গাঁজা গাছসহ মো. বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার সাইসাঙ্গা (ছৈয়াল বাড়ী) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম ও এএসআই জুমায়েত হোসেন জুয়েলসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন
banner

অভিযানকালে বিল্লাল হোসেনের বসতবাড়ির আশপাশ থেকে রোপণকৃত ২৫টি জীবন্ত গাঁজা গাছ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত বিল্লাল পুলিশকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে ভিডিও দেখে তিনি গাঁজা চাষে উদ্বুদ্ধ হয়েছিলেন। সেই অনুপ্রেরণা থেকেই তিনি নিজের বাড়ির আঙিনায় ও আশেপাশে গোপনে এসব গাঁজা গাছ রোপণ করেন এবং নিয়মিত পরিচর্যা করে আসছিলেন।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, জনস্বার্থে ও সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদকের উৎপাদন, কেনাবেচা বা সেবনের সঙ্গে জড়িত যে কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222