‘ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে, প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ’

by Abid

জাতিসংঘে প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের (পিভিএ) স্থায়ী প্রতিনিধি মোহামাদ সাফা তার দীর্ঘ ১২ বছরের কূটনৈতিক দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন। সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিষ্ফোরক পদত্যাগ নোটিশে তিনি দাবি করেছেন, জাতিসংঘ ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি গ্রহণ করছে।

সাফা তার বার্তায় অত্যন্ত উদ্বেগের সঙ্গে উল্লেখ করেছেন যে, সাধারণ মানুষ পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারছে না। তিনি দাবি করেন, তেহরানের মতো প্রায় এক কোটি মানুষের ঘনবসতিপূর্ণ শহরে সম্ভাব্য পারমাণবিক হামলার প্রস্তুতি চলছে এবং এই গোপন তথ্য বিশ্ববাসীর কাছে ফাঁস করতেই তিনি নিজের বর্ণাঢ্য কূটনৈতিক ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন।

বিজ্ঞাপন
banner

সাফা তার বিবৃতিতে অভিযোগ করেন, নিউক্লিয়ার উইন্টার বা পারমাণবিক শীতের মতো ভয়াবহ পরিস্থিতি ঘটার আগেই তা ঠেকানোর উদ্দেশ্যে তিনি দায়িত্ব স্থগিত করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো মানবতাবিরোধী অপরাধের অংশ বা সাক্ষী হতে তিনি রাজি নন। তার মতে, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা একটি অত্যন্ত শক্তিশালী লবির স্বার্থ রক্ষায় কাজ করছেন এবং সেখানে যেকোনো ধরনের ভিন্নমত কঠোরভাবে দমন করা হচ্ছে। তিনি আরও অভিযোগ তোলেন যে, সংস্থাটির নীতিনির্ধারকরা গাজায় চলমান পরিস্থিতিকে ‘গণহত্যা’, লেবাননের ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানাচ্ছেন।

নিজের নিরাপত্তার বিষয়ে শঙ্কা প্রকাশ করে সাফা দাবি করেন, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে সত্য প্রকাশের চেষ্টা করায় তিনি ও তার পরিবার ক্রমাগত মৃত্যুর হুমকি পেয়ে আসছেন। তার মতে, আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক মাধ্যম ব্যবহার করে ইরানের পারমাণবিক হুমকির বিষয়ে এক ধরণের ‘ভুয়া প্রচারণা’ চালিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে এই বিপর্যয় ঠেকাতে তিনি বিশ্ববাসীকে রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, মোহামাদ সাফা ২০১৩ সাল থেকে পিভিএর নির্বাহী পরিচালক এবং ২০১৬ সাল থেকে জাতিসংঘের ইকোসক-এ (ECOSOC) বিশেষ পরামর্শমূলক মর্যাদাপ্রাপ্ত সংস্থার স্থায়ী প্রতিনিধি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন।

সাফার এই চাঞ্চল্যকর দাবির আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হানান বালখিও এক সাক্ষাৎকারে প্রায় একই ধরণের আশঙ্কার কথা জানিয়েছিলেন। তিনি উল্লেখ করেছিলেন যে, ডব্লিউএইচও বর্তমানে সবচেয়ে খারাপ পরিস্থিতি অর্থাৎ ‘পারমাণবিক ঘটনা’ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। বালখির মতে, এ ধরণের বিপর্যয় ঘটলে কোনো প্রস্তুতির মাধ্যমেই ক্ষতি ঠেকানো সম্ভব নয় এবং এর পরিণতি এই অঞ্চলসহ গোটা বিশ্বকে দশকের পর দশক ধরে ভোগ করতে হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222