আফগানিস্তানে বন্যায় ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু, কয়েকশ ঘরবাড়ি বিধ্বস্ত

by Abid

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (১ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। বন্যায় মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অন্তত ৪৭০টি ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।

বিপর্যস্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই হঠাৎ করে গ্রামে বন্যার পানি ঢুকে পড়ায় তারা আসবাবপত্র বা প্রয়োজনীয় সম্পদ রক্ষা করার সুযোগ পাননি। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ হামাদ বলেন, “আর্থিক ও মানবিক ক্ষতি এড়াতে এবং জীবন রক্ষার্থে সাধারণ মানুষের উচিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা ও সতর্কতা মেনে চলা।” দেশটির গজনি প্রদেশের বাসিন্দা মোহাম্মদ আরিফ লিওয়াল এবং হেরাতের বাসিন্দা মোহাম্মদ নবী এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে অন্তর্বর্তীকালীন সরকার এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর প্রতি জরুরি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে হেরাত, ফারাহ এবং নিমরোজ প্রদেশের বাসিন্দারা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।

বিজ্ঞাপন
banner

এদিকে দেশটির আবহাওয়া বিভাগ আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে। পরিবহন ও বিমান চলাচল মন্ত্রণালয়ের আওতাধীন আবহাওয়া দপ্তরের প্রধান মোহাম্মদ নাসিম মুরাদি জানান, আগামীকাল ১২ই হামাল ১৪০৫ (আফগান ক্যালেন্ডার অনুযায়ী) দেশের পশ্চিম, দক্ষিণ-পশ্চিম, পূর্ব এবং মধ্যপ্রদেশগুলোতে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত চার দিনে দেশটির ২৭টি প্রদেশে বৃষ্টি ও বন্যায় মোট ২৮ জনের মৃত্যু এবং ৪৯ জন আহত হওয়ার খবর জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তথ্যসূত্য: টোলো নিউজ

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222