নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন

by Abid

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলার শিবপুর উপজেলার কৃতি সন্তান ও বিশিষ্ট রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ ক (১) মোতাবেক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তোফাজ্জল হোসেনকে নরসিংদী জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

বিজ্ঞাপন
banner

বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় নরসিংদী জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। স্থানীয়দের মতে, জনবান্ধব ও যোগ্য ব্যক্তি হিসেবেই প্রধানমন্ত্রী তারেক রহমান তোফাজ্জল হোসেনকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য নির্বাচিত করেছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী তোফাজ্জল হোসেন ১৯৬৮ সালের ২৯ ডিসেম্বর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আহ্বানে হরতাল পালন করতে গিয়ে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাবরণ করেন। ১৯৬৯ সালে ছাত্র গণঅভ্যুত্থানে নরসিংদী ও নারায়ণগঞ্জে সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্বে ছিলেন তিনি। ১৯৭১ সালে সরাসরি রণাঙ্গনে মুক্তিযোদ্ধা হিসেবে দেশমাতৃকার তরে লড়াই করেছেন। এছাড়া ২০১৮ সালের গণতান্ত্রিক আন্দোলন ও ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি থেকে তিনি গ্রেপ্তার ও কারাবরণ করেন।

রাজনৈতিক পরিচয়ের বাইরেও তিনি একজন প্রথিতযশা শিক্ষাবিদ। তিনি শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে জাতীয়তাবাদী দল মনোনীত চার দলীয় ঐক্যজোটের ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তিনি নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা সংসদ নরসিংদী জেলা শাখার কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি নরসিংদী মহকুমা গ্রাম সরকারের সাবেক নির্বাচিত প্রধানও ছিলেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222