আফগানিস্তানের কুনার প্রদেশে পাকিস্তানি বাহিনীর রকেট হামলা, ২ শিশু নিহত, আহত ৬

by Abid

আফগানিস্তানের কুনার প্রদেশের সিরকানে জেলায় পাকিস্তানি বাহিনীর রকেট হামলায় অন্তত দুই শিশু নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে।

বুধবার বিকেলে জেলার আবাসিক এলাকা লক্ষ্য করে পাকিস্তানি সেনারা এই অতর্কিত হামলা চালায় বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

বিজ্ঞাপন
banner

কুনার প্রদেশের জনস্বাস্থ্য বিভাগের প্রধান ক্বারী মোজাফফর মুখলিস বাখতার নিউজ এজেন্সিকে জানান, পাকিস্তানি সেনাদের ছোঁড়া রকেট সরাসরি সাধারণ মানুষের ঘরবাড়িতে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই দুই শিশু প্রাণ হারায়। হামলায় আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মুখলিস আরও উল্লেখ করেন যে, হতাহতদের সবাই শিশু ও নিরপরাধ বেসামরিক নাগরিক।

উল্লেখ্য, এই হামলার মাত্র দুই দিন আগে কুনারের প্রাদেশিক রাজধানী আসাদাবাদে একই ধরনের আরেকটি নৃশংস ঘটনা ঘটে। সেই হামলায় ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন, যাদের মধ্যে অধিকাংশ ছিলেন নারী ও শিশু। সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় পাকিস্তানি বাহিনীর এ ধরনের ধারাবাহিক হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তথ্যসূত্র: বাখতার নিউজ এজেন্সি

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222