ফুটবল টুর্নামেন্টের মাইকিং করাকে কেন্দ্র করে fফরিদপুরের ৮টি গ্রাম এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে।
শনিবার (৪ মার্চ) সকাল থেকেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘাতে জড়িয়েছে মুনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা এবং সিংগারিয়া’সহ আট গ্রামের বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার শুরু গতকাল শুক্রবার বিকেলে। চার গ্রামের একটি ফুটবল টুর্নামেন্টের জন্য মাইকিং করার সময় মুনসুরাবাদ গ্রামের রাহাত ও তারেকের সাথে খাপুরা গ্রামের জাহিদ ও আজিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এই ঘটনার জেরে সন্ধ্যায় মুনসুরাবাদ বাজারের সেক্রেটারি জিন্নাত মাতুব্বরকে মারধর করে খাপুরা গ্রামের একদল যুবক।
এনআর/
