ইসরায়েলি গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি ইরানের

by Abid

মার্কিন-ইসরায়েল হামলার ৩৫তম দিনে পাল্টা জবাবে ব্যাপক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-আইআরজিসি। শুক্রবার (৩ এপ্রিল) ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে একটি ‘নির্ভুল হামলা’ চালানোর দাবি করেছে ইরান। দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
ইরানি সামরিক সূত্রগুলো জানিয়েছে, এটি ছিল একটি পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক অভিযান ছিল।

যেখানে গুরুত্বপূর্ণ একটি গোয়েন্দা স্থাপনাকে নিশানা করা হয়। হামলাটি ইসরায়েলের শহর তেল আবিবে হয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে এখন পর্যন্ত এই হামলার কোনো স্বাধীন বা নিরপেক্ষ নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়েও স্পষ্ট কিছু জানা যায়নি।

বিজ্ঞাপন
banner

এর আগে মধ্য ইসরায়েলের কয়েকটি শহরে ইরানি ক্ষেপণাস্ত্র সফল আঘাত আনে বলে জানায় ইসরায়েলি গণমাধ্যম। এতে রোশ হায়াইন, গিভাতায়িম, বেনি ব্রাক ও তেল আবিবে ব্যাপক ক্ষতি সাধন করেছে। এ ছাড়া দেশটির দক্ষিণাঞ্চলে একটি শিল্প স্থাপনায়ও ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222