৩ মে থেকে সারাদেশে একযোগে হামের টিকাদান শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

by Abid

দেশের সব জেলা ও উপজেলায় আগামী ৩ মে থেকে একযোগে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (৫ এপ্রিল) নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

মন্ত্রী বলেন, করোনা মহামারির সময় ব্যয় না হওয়া ৬০৪ কোটি টাকা দিয়ে হামের ভ্যাকসিন কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৮২ শতাংশই ৫ বছরের কম বয়সী হওয়ায় প্রথমে এই বয়সসীমার শিশুদের টিকা দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশালে টিকাদান শুরু হবে। এরপর ৩ মে থেকে সারাদেশে একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতীতের ভুল ব্যবস্থাপনার কারণেই দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে বলে তিনি মনে করেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222