আফগানিস্তানের হেরাতে নিহত ইরানি শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রদর্শনী অনুষ্ঠিত

by Abid

ইরানের মিনাভ শহরে মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আফগানিস্তানের হেরাতে এক বিশেষ সংহতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা ইরানের মিনাভ শহরের স্কুলে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং যুদ্ধে শহীদ হওয়া শিশুদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। আফগান ও ইরানি শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে হামলায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং নিহত শিক্ষার্থীদের ছবি প্রদর্শিত হয়।

প্রদর্শনীর আয়োজক সোসান কাজেমি টোলো নিউজকে জানান, হেরাতের আফগান নারী ও শিশুরা ইরানি নারী ও শিশুদের প্রতি সংহতি জানাতে এই সমাবেশের আয়োজন করেছে। তারা ইরানের জনগণকে এই বার্তা দিতে চান যে, এই সংকটে তারা একা নন; আফগানরা তাদের পাশে আছে এবং ইরানিদের যাতনা আফগানদেরও ব্যথিত করে। হেরাতে ইরান কনসুলেটের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান সৈয়দ মোহাম্মদ মেহেদী হোসাইনি বলেন, আফগান নারী ও মেয়েদের এই সমর্থন কেবল সাম্প্রতিক হামলার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি দুই জাতির দীর্ঘদিনের ভ্রাতৃত্ব ও সংহতিরই প্রতিফলন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই নৃশংস হামলার বিরুদ্ধে দুই দেশের মানুষের অবস্থান অভিন্ন।

বিজ্ঞাপন
banner

হেরাত উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রধান বেহনাজ সেলজুকি বলেন, ইতিহাস, ধর্ম ও সংস্কৃতির অভিন্নতার কারণে ইরান ও আফগানিস্তান কখনোই বিচ্ছিন্ন ছিল না। যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা থেকে আফগানরা ইরানিদের শোকাতুর হৃদয়ের কষ্ট বুঝতে পারছে।

প্রদর্শনীতে অংশ নেওয়া শিক্ষার্থী মদিনা বাহার অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলেন, নিহত শিশুদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। তারা বড় হতে চেয়েছিল, পড়াশোনা করে সফল হতে চেয়েছিল, কিন্তু যুদ্ধের নির্মমতায় তাদের সেই স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়েছে। উল্লেখ্য, ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রথম দিনেই দক্ষিণাঞ্চলীয় মিনাভ শহরের একটি স্কুলে হামলা চালানো হয়, যাতে অন্তত ১৭০ জন শিক্ষার্থী প্রাণ হারায়।

তথ্যসূত্র: টোলো নিউজ

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222