79
লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা উত্তর ইসরায়েলের কয়েকটি বসতিতে রকেট হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে হুরফেইশ, শ্লোমি এবং নাহারিয়া।
সংগঠনটির দাবি, সীমান্তবর্তী ফাতিমা গেট এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর যানবাহন ও সেনাদের একটি সমাবেশ লক্ষ্য করেও তারা রকেট হামলা চালিয়েছে।
তবে এসব হামলার বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি। পরিস্থিতি নিয়ে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
জেআর/
