সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আটক

by Abid

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দায়ের করা একটি হত্যা মামলার প্রেক্ষিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলী আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়। দিলরুবা আক্তার নামে এক নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, সাবেক স্পিকার ও সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য হিসেবে শিরীন শারমিন চৌধুরীর প্রত্যক্ষ নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাদীর স্বামী মুসলিম উদ্দিনকে নৃশংসভাবে হত্যা করেন। নিহত মুসলিম উদ্দিন পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সহিংসতার ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়েছিল।

উল্লেখ্য, ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল দেশের প্রথম নারী স্পিকার হিসেবে জাতীয় সংসদে নির্বাচিত হন। এরপর থেকে তিনি টানা দীর্ঘ সময় অত্যন্ত দক্ষতার সাথে এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছিলেন। তবে ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তন ও শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় তিনি স্পিকারের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222