জামালপুরে শিশু ধর্ষণের দায়ে ১০ বছর কারাদণ্ড

by Abid

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুরের দেওয়ানগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষণের দায়ে বিপ্লব মিয়া বিশু নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৫ এপ্রিল) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় প্রদান করেন।

মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ মার্চ দুপুরে পাঁচ বছর বয়সী ওই শিশু বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে শিশুটিকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে অভিযুক্ত বিপ্লব মিয়া বিশু একটি নির্জন ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির আর্তচিৎকারে তার বাবা-মাসহ স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এলে বিশু কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন
banner

এই চাঞ্চল্যকর ঘটনার পরদিন শিশুটির বাবা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত বিশুকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। গ্রেপ্তারের পর আসামি বিশু বিজ্ঞ বিচারকের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি প্রদান করে। বয়স বিবেচনায় আসামি বিশুকে গাজীপুরের শিশু সংশোধনাগারে রাখা হয়েছিল। আদালত এই মামলায় মোট আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222