রাশিয়ান দূতাবাসে আমীরে মজলিসের সাক্ষাৎ

by hsnalmahmud@gmail.com

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে রাশিয়ান দূতাবাসের পক্ষে নেতৃত্ব দেন মহামান্য ভিয়াচেস্লাভ সেন্টিউরিন, মিনিস্টার কাউন্সেলর ও ডেপুটি চিফ অব মিশন।

বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। প্রতিনিধিদল বাংলাদেশের প্রতি রাশিয়ার ধারাবাহিক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন
banner

আলোচনায় বাংলাদেশের জ্বালানি খাতে চলমান চ্যালেঞ্জের প্রেক্ষাপটে রাশিয়ার সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একটি দায়িত্বশীল ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে রাশিয়ার গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করা হয়।

এছাড়াও উভয় পক্ষ সংস্কৃতি, শিক্ষা, অর্থনীতি এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের সংলাপ ও যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে আরও উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব জনাব ফারিদ খান। রাশিয়ান দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা।

উভয় পক্ষ পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

হাআমা/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222