ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন। আলোচনার মধ্যস্থতায় শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে রাশিয়ার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন পুতিন।
রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, পুতিন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে তিনি মধ্যস্থতায় একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে রাশিয়ার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।
ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন চলমান সংকটের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি মধ্যস্থতার মাধ্যমে একটি ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়ার প্রস্তুতি ও উদ্যোগের ওপর জোর দেন।
এদিকে রাশিয়ার এই অবস্থান মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: আল-জাজিরা
হাআমা/
